রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

ডিবিএইচের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সপি এলসি (ডিবিএইচ), ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ প্রদানের এ সুপারিশ করেছে, যার মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ। লভ্যাংশ প্রদানের এই প্রস্তাবনা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ মে ২০২৩, অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে। এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করে ।

টানা ১৭ বছর ধরে ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিংপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে ডিবিএইচের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০২ কোটি টাকা, আগের হিসাব বছরে যাছিল ১০৪ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতিআয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, যা পূর্বের বছরে ছিল ৫ টাকা ৩৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকায়, আগের হিসাব বছর শেষে যাছিল ৩৭ টাকা ১৫ পয়সা ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর, গত ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটি দেশে গৃহ মালিকানা তৈরিতে প্রশংসনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। সাশ্রয়ী হোম লোন সেবানিশ্চিত করতে ডিবিএইচ বিশেষভাবে গুরুত্বারোপ করছে এবং খুব শীঘ্রই প্রতিষ্ঠানটি ইসলামিক ফাইনান্সিং সেবা চালু করতে যাচ্ছে। ডিবিএইচ বর্তমানে ১৪ টি শাখার মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করছে এবং প্রতিষ্ঠানটি তাদের সেবার পরিসর আরো বিস্তৃত করার পরিকল্পনা করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ