রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে ইনটেক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইনটেক লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫৭০ বারে ৫ লাখ ২৭ হাজার ৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, লিগ্যাসি ফুটওয়্যার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, শমরিতা হসপিটাল ও অ্যাপেক্স ট্যানারি লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ