রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৬.৭৬ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২৪৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪ বারে ৩ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৫.১৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩৩ টাকা ২০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন,বেঙ্গল উইন্ডসোর, প্রাইম ব্যাংক, জিলবাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ইমাম বাটন লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ