রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

ঢাকা ডাইংয়ের কোটি কোটি টাকার সম্পদের সত্যতা পায়নি নিরীক্ষক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাবে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার স্থায়ী সম্পদ আছে বলে উল্লেখ করেছে। কিন্তু স্থায়ী সম্পদের সঠিক ম্যানেজমেন্ট সিস্টেমের অভাব বা রেজিস্টার রক্ষণাবেক্ষন না করায় ওই সম্পদের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) অর্থ বছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু কোম্পানিটিতে কয়েক বছরের ৮ কোটি ১২ লাখ ৯ হাজার ৯৯ টাকার ডব্লিউপিপিএফ রয়েছে। কিন্তু বিধান অনুযায়ি বিতরণ করেনি।

উল্লেখ্য, ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯০ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ