রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু ৯ টাকায়

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করা ব্যাংককিং খাতের নতুন কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন আজ (২৭ মার্চ) সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) শুরু হবে। লেনদেন শুরুতেই শেয়ারটি ইস্যু মূল্যের নিচে নেমে গেছে। সোমবার শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ টাকা দরে লেনদেন শুরু করেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মিডল্যান্ড ব্যাংকের শেয়ার ‘এন’ ক্যাটাগরিভুক্ত লেনদেন হবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘MIDLANDBNK’। আর কোম্পানি কোড হবে ১১১৫৪।

এর আগে গত বুধবার (২২ মার্চ) ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এই সময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন, যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে, তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫.৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনে নিয়েছে।

উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় করবে।

কোম্পানির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ টাকা (কোম্পানিটি কোনও সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ৯০ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৭ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ১৫ পয়সা।

অন্যদিকে, অর্থবছরের ৯ মাসে (জনুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৭৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ