রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

ইউএফএসের এমডির বিরুদ্ধে মামলা করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : মিউচুয়াল ফান্ডের তথা বিনিয়োগকারীদের টাকা আত্মসাতের দায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস) এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই মামলা করবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা করা হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২২ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির ৮৬০ তম কমিশন বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, মিউচুয়াল ফান্ড বিধিমালার বিভিন্ন ধারা লংঘনের কারণে ইউএফএস এর লাইসেন্স কেন বাতিল করা হবে না-ওই মর্মে কোম্পানিটিকে কারণ দর্শাও নোটিস করারও সিদ্ধান্ত হয় কমিশন বৈঠকে।

উল্লেখ, ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস) চারটি বেমেয়াদি (Open-end) মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। গত বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর ফান্ডগুলো থেকে টাকা সরিয়ে নিচ্ছেন। এর প্রেক্ষিতে বিএসইসি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এই তদন্তে ফান্ডর টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। সৈয়দ হামজা আলমগীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাত করে দুবাইয়ে পাচার করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ