রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ৫৫ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ২৪ হাজার ১৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সানলাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বিকন ফার্মা ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে, ব্যাংক এশিয়া ৩ কোটি, বিডি ফিন্যান্স ১ কোটি ৯৮ লাখ, বেক্সিমকো ১ কোটি, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৪৮ লাখ, লাফার্জহোলসিম ১ কোটি ১৬ লাখ, ম্যারিকো ১ কোটি ৯১ লাখ, সোনালী পেপার ১ কোটি, শাইনপুকুর সিরামিকস ১ কোটি ১৫ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ