রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

ক্রেতা সংকটে ২০২ কোম্পানি


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ২০২ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। লেনদেনের শুরুর দিকে কোম্পানিগুলোর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ৪২টি কোম্পানির মধ্যে ২৮টি এবং ব্যাংক খাতে ২৬ টি কোম্পানি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে বীমা খাতে ২৩টি, ফার্মা খাতে ১৮টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৫টি, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৪টি,আর্থিক খাতে ১০টি, বিবিধ খাতে ৯টি, খাদ্য খাতে ৮টি, সিমেন্ট খাতে ৬টি, আইটি খাতে ৪টি, টেলিকমিউনিকেশন খাতে ৩টি, ট্যানারি খাতে ২টি এবং সেবা ও কাগজ খাতে ১টি কোম্পানি।

সর্বশেষ পাওয়া সংবাদ