রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

আইপিওর মাধ্যমে ৯০০ কোটি টাকা সংগ্রহে আগ্রহী বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে আগ্রহী মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। কোম্পানিটি ফিক্সড প্রাইস বা নির্ধারিত মূল্য পদ্ধতির আইপিওর মাধ্যমে প্রায় ৯০০ কোটি টাকা সংগ্রহ করতে আগ্রহী। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই আইপিওর আবেদন করতে পারে কোম্পানিটি।

মঙ্গলবার (২১ মার্চ) বাংলালিংকের মালিকানা প্রতিষ্ঠান ভিওন এর একটি প্রতিনিধি দল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে আইপিওতে আসার আগ্রহের বিষয়টি তুলে ধরেন। এ সময় বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলালিংকের পরিশোধিত মূলধন ৮ হাজার ৪০০ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ৮৪০ কোটি। প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। আইপিওতে কোম্পানিটি ১০ শতাংশ তথা ৮৪ কোটি শেয়ার বিক্রি করতে আগ্রহী।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির আইপিওতে আসার আগ্রহকে স্বাগত জানালেও তাদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। কারণ বিশাল মূলধনের এই কোম্পানি যদি ১০ শতাংশ লভ্যাংশ দিতে চায়, তাহলে ৯২৪ কোটি টাকার প্রয়োজন হবে। কিন্তু সর্বশেষ বছরে কোম্পানিটি মুনাফা করেছে মাত্র ৮০০ কোটি টাকা।

বিএসইসির এই উদ্বেগের প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে, প্রয়োজনে সক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত বর্তমান শেয়ারহোল্ডাররা লভ্যাংশ নেবে না। শুধু আইপিওর নতুন শেয়ারের বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হবে।

বিএসইসি বাংলালিংক কর্তৃপক্ষকে কোনো নিশ্চয়তা না দিয়ে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলালিংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও কোম্পানিটির মালিকানা প্রতিষ্ঠান ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু, বাংলালিংকের কোম্পানি সচিব ও প্রধান আইন কর্মকর্তা জাহরাত আদিব চৌধুরী ও প্রধান অর্থ কর্মকর্তা চেম ভেলিপাসাও।

সর্বশেষ পাওয়া সংবাদ