রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

পিপলস লিজিংয়ের আমানতকারীরা লাভসহ টাকা ফেরত চায়

নিজস্ব প্রতিবেদক : পিপলস লিজিং বন্ধ হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কোনভাবেই দায় এড়াতে পারবে না। লাভসহ টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আমানতকারীরা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরের দিকে রাজধানীর বক্স কালভার্ট রোডে পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি তুলে ধরেন তারা।

এ সময় তারা বলেন, দুই বছরে বোর্ড কি করেছে আমরা জানি না। তারা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিতে পারেনি। পিপলস লিজিং আমানতকারীদের কারণে বন্ধ হয়নি। এটা বন্ধ হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কোনভাবেই দায় এড়াতে পারবে না। আমাদের টাকা অবশ্যই লাভসহ ফেরত দিতে হবে। এছাড়া বোর্ড কবে টাকা ফেরত দিবে সেটাও বলতে হবে।

আমানতকারীরা আরও বলেন, বোর্ড প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সম্মানী নেন। পিপসল সম্পদ ক্রোক করেনি, খেলাপিদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বোর্ড মাসে তিনটা করে মিটিং করে। সেখানে আলোচনায় আসে কিভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস বাড়ানো যায়। অথচ আমানতকারীদের অবস্থা খুবই করুণ, তারা টাকা রেখে পথে পথে ঘুরছে।

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে অবসায়ন হওয়ারও প্রায় ৪ বছর হলেও এখনো টাকা পাননি আমানতকারী। এ নিয়ে মানববন্ধনে তারা বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সরকারের প্রতি আকুতি জানিয়ে পিপলস লিজিং এর আমানতকারীর জমানো টাকা ফেরত দাবি করেন।

এ সময় বলা হয়, আর্থিক দৈন্যতায় আমাদের ১৪ জন আমানতকারী মারা গেছেন, অসুস্থতাজনিত অবস্থায় রয়েছেন অনেকে। এ ছাড়া পিকে হালদারসহ আর্থিক অনিয়মে জড়িত তাদের শাস্তির দাবি জানান তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ