রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই কমেছে

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২০টি কোম্পানির ৪ কোটি ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৪ কোটি ৬৬ লক্ষ ৪১ হাজার ৯০৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.১৫ পয়েন্ট কমে ৬২০৪.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৯৭ পয়েন্ট কমে ২২১৫.৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৯৫ পয়েন্ট কমে ১৩৪৯.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল বীচ, রূপালী লাইফ ইন্স্যুঃ, শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাঃ, বিএসসি, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, বেঙ্গল উইন্ডসোর ও আল-হাজ্বটেক্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- চাটার্ড লাইফ ইন্সুঃ, ইনটেক লিঃ, বিডিকম অনলাইন, ডেল্টা লাইফ ইন্সুঃ, সোনালি লাইফ, যমুনা অয়েল, রেনউইক যজ্ঞেশ্বর, লিগেসী ফুটওয়্যার, আরডি ফুড ও মেঘনা লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আল-হাজ্বটেক্স, বেঙ্গল উইন্ডসোর, ওরিয়ন ইনফিউশন, ওয়াইম্যাক্স, মেঘনা পেট, সী পার্ল বীচ, মুন্নু অ্যাগ্রো, বীকন ফার্মা, সেন্ট্রাল ইন্সুঃ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০৮৪৬২৮১৬১৮৭.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ