রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে পুঁজিবাজারে নতুন সময়সূচি অনুসারে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই সময়সূচি নির্ধারণ করেছে।

ঘোষিত সময়সূচি অনুসারে, রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, সোমবার (২০ মার্চ) নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।

প্রথম রমজান থেকে সকাল ১০টা থেকে শেষ দশ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন সহ সবমিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।
তবে রমজান মাসের পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।

সর্বশেষ পাওয়া সংবাদ