রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএসই’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও পর্ষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ’র নব-নির্বাচিত চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও নব- নিযুক্ত পরিচালনা পর্ষদের সদস্য-অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন এবং রুবাবা দৌলা বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১৯ মার্চ) সকাল ১১ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পন শেষে ডিএসই’র চেয়ারম্যান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন৷

এসময় তাদের সাথে ছিলেন ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস এবং ডিপুটি জেনারেল ম্যানেজার মোঃ শফিকুর রহমান৷

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি বিএসইসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান (সচিব) মোঃ আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা-কে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেন।

এরপর ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ডিএসই’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন৷

সর্বশেষ পাওয়া সংবাদ