রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

দেশ গার্মেন্টসের নগদ অর্থের বিষয়ে নিরীক্ষকের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের ইস্টার্ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের নগদ অর্থের বিষয়ে নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংক স্টেটমেন্ট সরবরাহ না করায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, প্রতি কোম্পানিতে মুনাফার ৫% ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড ও বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে দেওয়া দরকার। কিন্তু দেশ গার্মেন্টস কর্তৃপক্ষ বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে কোন অর্থ দেয় না।

কোম্পানিটির সঙ্গে পরিচালকদের দফায় দফায় ঋণ আদান-প্রদান হয়েছে। তবে এ বিষয়ে লেজার ও ব্যাংক স্টেটমেন্ট ছাড়া সাপোর্টিং কোন ডকুমেন্টস কোম্পানি কর্তৃপক্ষ দিতে পারেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, দেশ গার্মেন্টসে ১৯৮৯-৯০ সাল থেকে ৮৫ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে। যা কোম্পানির উদ্যোক্তা পাবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া দেশ গার্মেন্টসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮ কোটি ২৯ লাখ টাকা। এরমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের ৪৫.০১ শতাংশ মালিকানা।

সর্বশেষ পাওয়া সংবাদ