মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
শেয়ার বাজার

বগুড়ায় বিএসইসির বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ১৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার (১৮ মার্চ) দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মিলন, সিআইপি। এই অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার।

প্রথম অধিবেশনে বিনিয়োগ শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্যানেল আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন বিএসইসির নির্বাী পরিচালক মোঃ সাইফুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে থাকবে নারী বিনিয়োগকারীদের সঙ্গে সভা। এতে স্বাগত বক্তব্য রাখবেন টিএমএসএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস)। প্যানেল আলোচনায় সঞ্চালনা করবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দীন আহমেদ।

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত