মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
শেয়ার বাজার

বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারে ধস

কর্পোরেট ডেস্ক : ৩ দিনের ব্যবধানে দেউলিয়া হইয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক। ব্যাংক দুটি বন্ধ হয়ে যাওয়ার পর মার্কিনিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর দুই ব্যাংকের পতনের ধাক্কায় অন্য ব্যাংকগুলোও ক্ষতির মুখে পড়তে পারে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। আর তাতেই বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের ব্যাপক দরপতন হয়।

শুক্রবার মূলধন সংকট ও আমানত ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)।

তিন দিন না যেতেই রোববার নিউ ইয়র্ক ভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশন।

এদিকে, অল্প সময়ের ব্যবধানেই যুক্তরাষ্ট্রের ব্যাংকদুটি বন্ধ হয়ে যাওয়ার নেতিবাচক প্রভাব দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে বিশ্বের পুঁজিবাজারগুলোতে। বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ার মূল্যের ব্যাপক দরপতনেই তা দৃশ্যমান হয়ে উঠেছে।

যদিও, এই পরিস্থিতিতে গ্রাহকদের এমন আতঙ্ক দূর করতে সোমবার বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ব্যাংকে গচ্ছিত গ্রাহকদের অর্থ পুরোপুরি নিরাপদ এবং সেজন্য যা যা দরকার, সবই তার সরকার করবে।

সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের ধাক্কায় সোমবার বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের দরপতন ঘটেছে। সূত্রঃ বিবিসি, রয়টার্স

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত