রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শেয়ার বাজার

সিএসইতে লেনদেনের পাশাপাশি কমেছে মূলধন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। লেনদেন কমেছে ৩১ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারবাজারে মূলধন পরিমাণ কমেছে ৮৪৯ কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দরের উত্থান তুলনায় পতন ২.৯১ শতাংশ বেশি ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৯ হাজার ৬৭৬ কোটি ৬২ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৮৪৯ কোটি ৫৬ লাখ টাকা।

লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৩৫ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২০ কোটি ৫ লাখ টাকা বা ৩১ দমমিক ৬৪ শতাংশ। তালিকাভুক্ত ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, দর কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ১০৩টি কোম্পানির।

একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ২৮২.৭৯ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক .০৮ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৩ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ২৬ শতাংশ, সিএসইআই সূচক দশমিক ২৩ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৬.১৮ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩২৪.২৩ পয়েন্টে, ১৩ হাজার ৩০২.৩৩ পয়েন্টে, ১০ হাজার ৯৬১.৫২ পয়েন্টে, ১ হাজার ১৫৪.২৩ পয়েন্টে এবং ১ হাজার ৫৯৭ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৯০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বি ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। একাই ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া সী পার্ল বিচ ৯ কোটি ৩০ লাখ টাকা, এডিএন টেলিকম ৭ কোটি ১৬ লাখ টাকা, শাইনপুকুর ২ কোটি ১২ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১ কোটি ২৩ লাখ টাকা, আমান কর্টন ১ কোটি ২৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৮৪ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৭৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭৭ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত