শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

১৬৯ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস আরোপ করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে গত ২১ ডিসেম্বর ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) তুলে দেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে বিভিন্ন মহলের দাবির আলোকে আবারও কোম্পানিগুলোর শেয়ারে ফ্লোর প্রাইস আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (০১ মার্চ) বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া প্রতিষ্ঠানের শেয়ার দাম একদিনে সর্বোচ্চ এক শতাংশ কমতে পারবে বলে জানিয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ২৮ জুলাই আরোপ করা ফ্লোর প্রাইস বা গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সময়ে ১৬৯ কোম্পানির গড় দর ফ্লোর প্রাইস হবে। তবে ওই দুই পদ্ধতির মধ্যে যেটি কম, সেটিই হবে নতুন ফ্লোর প্রাইস।

পুঁজিবাজারে ভয়বহ দরপতন দেখা দিলে গত ২৮ জুলাই প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস বেধে দেয় বিএসইসি। এতে পুঁজিবাজারে দরপতন কিছুটা কমলেও লেনদেনে নেতিবাচক প্রভাব পরে। এমন পরিস্থিতিতে ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

সার্কিট ব্রেকারের বর্তমান নিয়মানুযায়ী, ২০০ টাকার নিচে থাকা প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে। একইভাবে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে থাকা প্রতিষ্ঠানের ৮.৭৫ শতাংশ, ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে থাকলে ৭.৭০ শতাংশ, ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে থাকলে ৬.২৫ শতাংশ, ২০০০ থেকে ৫০০০ হাজার টাকার মধ্যে থাকলে ৫ শতাংশ এবং ৫০০০ টাকার ওপরে হলে সর্বোচ্চ ৩.৭৫ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ