শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : আজ, বুধবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ২০.৬১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.০০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৩.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৯০ টাকা বা ১০.০০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্সের ৮.৮৬ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৭.৬৭ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৫.৬১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩১ শতাংশ, অ্যাম্বি ফার্মার ৫.২৬ শতাংশ, আমরা টেকনোলজিসের ৪.২৫ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.৯২ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৩৯ শতাংশ এবং কর্নফুলী ইন্স্যুরেন্সের ৩.২৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ