শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির ৫০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৭০ লাখ ৯০ হাজার ৪৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনে প্রথম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৮ কোটি ৪০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স ৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৬ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, এডিএন টেলিকম, গ্রমীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কয়ার ফার্মা এবং রিলায়্যান্স ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ