শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
advertisement
শেয়ারবাজার

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য প্রথম বছরের দ্বিতীয়ার্ধে (গত বছরের ২৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত) ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ। ডিএসই’র মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রথম বছরের প্রথম অর্থবার্ষিকে (চলতি বছরের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) বন্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ৯.৫৮ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছিল।

গত বছরের ২৪ মার্চ ডিএসইতে লেনদেন শুরু করেছে পূবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ড। এর আগের বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০২তম কমিশন সভায় পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড অনুমোদন করা হয়।

এ বন্ডের বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ও ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট।

বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। এর কুপন হার ৬ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হবে।

বন্ডটি ইস্যুর মাধ্যমে এডিশনাল টায়ার ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে পূবালী ব্যাংক। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। এ বন্ডের অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে দায়িত্বে ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ