শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা
advertisement
শেয়ারবাজার

প্যানেল ব্রোকার সেবা প্রদানে ইউসিবি স্টক ব্রোকারেজ ও জনতা ক্যাপিটালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক : প্যানেল ব্রোকার সেবা প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেটেড।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) মতিঝিলে জনতা ক্যাপিটালের প্রধান কার্যালয়ে বেসরকারি ব্যাংক- ইউসিবি ব্যাংক লিমিটেড পিএলসি এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ষ্টক ব্রোকারেজ লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান- জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) এর মধ্যে প্যানেল ব্রোকার সেবা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উক্ত চুক্তির অধীনে জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সমস্ত গ্রাহকগণ বাংলাদেশের পূঁজিবাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউসিবি ষ্টক ব্রোকারেজ লিমিটেডের মাধ্যমে সব ধরনের ব্রোকারেজ পরিষেবা গ্রহন করতে পারবে। জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সম্মানিত প্রধান নির্বাহী শহীদুল হক, এফসিএমএ এবং ইউসিবি ষ্টক ব্রোকারেজ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা, উভয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানজিম আলগীর, ম্যানেজিং ডাইরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউসিবি ইনভেষ্টমেন্ট লিঃ, সৈয়দ আদনান হুদা, প্রধান পরিচালন কর্মকর্তা, ইউসিবি ষ্টক ব্রোকারেজ লিঃ, মোঃ আনোয়ারুল ইসলাম, ডিজিএম এবং কোম্পানী সচিব, জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মোঃ আশরাফুল ইসলাম, এজিএম, জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্যে, চুক্তিতে দুপক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক স্থাপিত হবে। পুঁজিবাজারে ধারাবাহিকতা রক্ষায় জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) ও ইউসিবি ষ্টক ব্রোকারেজ লিমিটেডের এর মধ্যকার চুক্তি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ