মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সিসিবিএলের ৪র্থ এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিসিবিএল এর চেয়ারম্যান মোঃ এ সালাম সিকদার। এসময় পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন সিসিবিএল এর পরিচালক এ.কে.এম নূরুল ফজল বুলবুল।

উক্ত সভায় কোম্পানির ২০২১-২২ এর আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এছাড়াও পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৫ (পাঁচ) শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বস্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়|
সভায় সিসিবিএল এর পরিচালকমন্ডলীর সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডারদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ