শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬টির বা ১৮.০৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৫০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওর্য়াকের ৮.৭৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৮.৭৪ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৮.৩০ শতাংশ, এডিএন টেলিকমের ৮.২৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.১৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.২৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ৬.১৭ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.৮২ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৫.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ