শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে এমারেল্ড অয়েল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ১০.৬৬ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৮০ বারে ২ লাখ ৪১ হাজার ১৫৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।

মেট্রো স্পিনিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.২২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ওরিয়ন ইনফিউশন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২৭ টাকা ৪০ পয়সা বা ৮.২৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, বিজিআইসি, জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ