শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

সিএসইর পুনর্নির্বাচিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর পরিচালনা পর্ষদ আসিফ ইব্রাহিমকে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত একটি বোর্ড সভায় এক্সচেঞ্জের সমস্ত স্বাধীন পরিচালক এবং শেয়ারহোল্ডার পরিচালকরা সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী ৩ বছরের জন্য নির্বাচিত করেন।

এর আগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিএসই বোর্ডে দায়িত্বপ্রাপ্তদের মেয়াদ শেষ হওয়ায় ৭টি স্বতন্ত্র পরিচালকের একটি তালিকা অনুমোদন করে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, আসিফ ইব্রাহিম আরও ৩ বছরের জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে বহাল থাকবেন। যদিও, আব্দুল হালিম চৌধুরী, কাশিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মোঃ সজিব হোসেন, সিএফএ, মিসেস ইস্তার মহল এবং মোহাম্মদ নকিব উদ্দিন খান সিএসই-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন করে মনোনীত হয়েছেন। তাছাড়া নির্বাচিত অন্য ৪ শেয়ারহোল্ডার পরিচালক হলেন মোঃ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ, মোঃ রেজাউল ইসলাম এবং মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

আসিফ ইব্রাহিম ১৯৬৫ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি (ভারত) এবং ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস (মার্কিন যুক্তরাষ্ট্র) থেকে তার আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। ইব্রাহিম নিউএজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান, একটি ব্যবসা প্রতিষ্ঠান যা মূলত তৈরি পোশাক, টেক্সটাইল এবং প্লাস্টিক পণ্য তৈরি এবং রপ্তানির সাথে জড়িত। জাতীয় রপ্তানিতে অবদানের জন্য বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় তাকে ২০০৭, ২০১২ এবং ২০১৪ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা প্রদান করে।

আসিফ ইব্রাহিম হলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশের বৃহত্তম এসএমই ট্রেড বডির প্রাক্তন সভাপতি (২০১১-২০১২)। তিনি বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর প্রাক্তন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (২০১২-২০১৫), একটি পাবলিক প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম যা বেসরকারী খাতের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম করতে নীতি সংস্কারকে ত্বরান্বিত করতেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড সদস্য হিসেবে (২০১২-২০১৫) দায়িত্ব পালন করেন এবং এফবিসিসিআই – এর প্রাইভেটাইজেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।

আসিফ ইব্রাহিম বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিসিআই) এর একজন পরিচালক। তিনি ইউনেস্ক্যাপ সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্ক (ইএসবিএন) এর একজন সদস্য এবং দুর্যোগ এবং জলবায়ু ঝুঁকি হ্রাস সম্পর্কিত ইউনেস্ক্যাপ সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্ক টাস্কফোর্সের চেয়ারম্যান।

এছাড়াও তিনি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) একজন পরিচালক ছিলেন। তিনি এর আগে ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআইএফবি) বোর্ডে ছিলেন।

তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) উপদেষ্টা বোর্ডের সদস্য। তিনি বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য বিশিষ্ট নাগরিক প্ল্যাটফর্মের একজন কোর কমিটির সদস্যও।

তিনি বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সভাপতি (২০১৬-২০১৮)ও ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ