শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

আদানির সব কোম্পানির শেয়ারের দরপতন

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ধনকুবের গৌতম আদানি ধনীদের তালিকায় আরও এক ধাপ নিচে নেমে গেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভারতের পুঁজিবাজারে ব্যাপক পতনে আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি মার্কিন ডলার বা ১২.৪৮ শতাংশ কমেছে। এদিন তার তালিকাভুক্ত সব কোম্পানির দর কমেছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রে বন্ডের সুদহার বৃদ্ধির কারণে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন পুঁজিবাজারে সূচকের পতন হয়। এর প্রভাবে আজ ভারতের পুঁজিবাজারেও ব্যাপক ধস নামে। বাজারটির প্রধান দুই সূচক নিফটি ও সেনসেক্সের ব্যাপক পয়েন্ট কমেছে।

এদিন ফোর্বসের খবরে বলা হয়, বুধবার আদানি গোষ্ঠীর ১০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সব কটির দরপতন হয়েছে। আদানি পাওয়ার লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ শতাংশ এবং আদানি এন্টারপ্রাইজের ১১ শতাংশ। এই দুই কোম্পানির পাশাপাশি আদানির অন্যান্য কোম্পানির দরপতনের কারণে এক দিনেই আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে ৫১ হাজার ২৯৪ কোটি রুপি।

তথ্য অনুযায়ী, বড় দরপতনের কারণে গৌতম আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি ডলার বা ১২.৪৮ শতাংশ কমেছে। সম্পদমূল্য কমায় ধনীদের তালিকায় আজ তার অবস্থান হয়েছে ২৬তম। এর আগে গত রোববার ফোর্বসের তালিকায় আদানির অবস্থান ছিল ২৪তম।

এদিকে গত এক মাসের কম সময়ে আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে প্রায় ১১.৬২ লাখ কোটি রুপি। এ সময়ে আদানি গোষ্ঠীর স্টকের দর ৬০ শতাংশের বেশি কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ