বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৮টি কোম্পানির ৩ কোটি ৯০ লক্ষ ২২ হাজার ৯২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৫৭ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৪৩৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.৫৪ পয়েন্ট কমে ৬২১৮.৩০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.০৪ পয়েন্ট কমে ২২২১.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৬৪ পয়েন্ট কমে ১৩৫৯.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শাইনপুকুর সিরামিকস, বিএসসি, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাঃ, সী পার্ল বীচ্ রিসোর্ট, জেমীনি সী ফুড, আমরা নেটওয়ার্ক, রূপালি লাইফ ইন্সুঃ, ওরিয়ন ফার্মা ও এপেক্স ফুটওয়্যার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি লাইফ ইন্সুঃ, পপুলার লাইফ ইন্সুঃ, শাইনপুকুর সিরামিকস, প্রগতি লাইফ ইন্সুঃ, জেমীনি সী ফুড, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, সোনালি লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, নাভানা ফার্মা ও সী পার্ল বীচ্ রিসোর্ট।

দর কমার শীর্ষে প্রধান ১০টিকোম্পানি হলো:- বিজিআইসি, বিডি ল্যাম্পস, এপেক্স ফুটওয়্যার, মুন্নু সিরামিকস, আইটিসি, অলিম্পিক ইন্ডাঃ, হাক্কানী পাল্প, প্রাইম টেক্স, সাফকো স্পিনিং ও আরামিট লিঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৯০৮৩১৪৭৭২৩.০০

সর্বশেষ পাওয়া সংবাদ