শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

দর হারানোর শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৪৭.৬৬ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০.৩০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৪.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৯০ টাকা বা ৯.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ৭.৪৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.০৮ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ৩.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৬ শতাংশ, সোনালী পেপারের ৩.৬২ শতাংশ, নাভানা ফার্মার ৩.৪৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৩৯ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.২২ শতাংশ এবং জেমিনি সি ফুডের ২.৬৩ শতাংশ শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ