শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

ওএমএস নিতে কোয়ান্টের সাথে উইংসফিন সিকিউরিটিজের চুক্তি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার উইংসফিন সিকিউরিটিজ লিমিটেড নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে। উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডকে এই সেবা দিবে দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) ঢাকার বনানীস্হ উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের হেড অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান অয়াজ ওয়ারিশ খান ও কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার।

চুক্তির শর্ত অনুসারে, উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার ওএমএস সিস্টেম দিবে। এর ফলে উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, কিউ-ট্রেডার বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইংসফিন সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক খালিদ আয়াজ খান ও চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ হুমায়ূন হাবীব এবং কোয়ান্ট ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ জাবেদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ