সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

কাসেম ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূতে মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কাসেম ইন্ডাস্ট্রিজের দীর্ঘ মেয়াদে “এ১” এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির, ৩১ ডিসেম্বর, ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৮ সালে ৩৬ টাকা ২৫ পয়সা, ২০১৯ সালে ৩৩ টাকা ১৮ পয়সা, ২০২০ সালে ৩১ টাকা ০১ পয়সা, ২০২১ সালে ৩০ টাকা ৪৫ পয়সা এবং ২০২২ সালে ২৭ টাকা ৬৪ পয়সা।

পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৮ সালে ১ টাকা ৫১ পয়সা, ২০১৯ সালে দশমিক ৮৩ পয়সা, ২০২০ সালে দশমিক ৭০ পয়সা, ২০২১ সালে ১ টাকা ৩৯ পয়সা এবং ২০২২ সালে দশমিক ৪৯ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৩ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০১৯ সালে ৫ শতাংশ, ২০২০ সালে ৫ শতাংশ এবং ২০২২ সালে ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত বছরে ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেন।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ১৯৮৯ সালে দেশের প্রদান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ৭২ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৫৪১ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ১৩.৬৮ শতাংশ শেয়ার এবং বাকি শেয়ারের দশমিক ৫৬.৩২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

গতকাল কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ৫৪ টাকা ৪০ পয়সায়, গত একবছরে কোম্পনিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪.৪০ – ৫৪.৪০। পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল এ কোম্পানিটি বর্তমানে ” এ ” ক্যাটাগরিতে অবস্থান করেছে।

আরো দেখুন……..নতুন মেশিন স্থাপনে কুইন সাউথের মুনাফা বাড়বে ১ কোটি ১০ লাখ

সর্বশেষ পাওয়া সংবাদ