সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

ক্রেতা শূন্য ১৬৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৬৭ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। আর্থিক ও ওষুধ খাতে ১২টি কোম্পানি ক্রেতাশূন্য। প্রকৌশল খাতের ১১টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র ও জ্বালানি খাতের ১০টি, ইন্স্যুরেন্স খাতের ৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৫টি, খাদ্য খাতের ৩টি, সিমেন্ট, সিরামিক, আইটি ও বিবিধ খাতে ১টি করে কোম্পানি।

সর্বশেষ পাওয়া সংবাদ