সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শেয়ারবাজার

ক্রাউন সিমেন্টের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির (সাবেক এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড) শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদন করা হয়।

এজিএম এ সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন এবং ৩০ জুন ২০২৩ তারিখে সম্ভাব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণও অনুমোদিত হয়।

সভায় ক্রাউন সিমেন্ট পিএলসি এর ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালকদ্বয় জাকির আহমেদ খান ও প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ্, এফসিএ। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ