রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৮ ডিসেম্বর) কোম্পানিটির ১২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের মাধ্যমে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিক, ওরিয়ন ইনফিউশন, সী পার্ল হোটেল, ওরিয়ন ফার্মা এবং এডিএন টেলিকম লিমিটেড।


আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৬টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।

আরো দেখুন……পূবালী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ