সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সাতক্ষীরার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি তিন গ্রামকে 'এসডিজি ভিলেজ' হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ ,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
advertisement
শেয়ারবাজার

গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : দেশে বেসরকারি খাতের প্রথম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ বড় আকারের একটি মিউচুয়াল ফান্ড নিয়ে আসছে। ফান্ডটির নাম- গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ড। এটি একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড। এর প্রাথমিক আকার ১৫৭ কোটি ৫০ লাখ টাকা। শুরুর সময়কার প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে এটিই দেশের সবচেয়ে বড় ফান্ড।

আজ (২৭ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

ফান্ডটির উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক। ফান্ডটিতে উদ্যোক্তা ১০০ কোটি টাকা যোগান দেবে। প্রি-আইপিও প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে ১৮ কোটি ১২ লাখ টাকা। বাকী ৩৯ কোটি ৩৮ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক এইমস অব বাংলাদেশ। ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আর কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

জানা যায়, সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি অনেকে সপ্তাহে-মাসে স্বল্প আকারের পুঁজি নিয়ে এই ফান্ড কিনতে পারবে। এবং এক্ষেত্রে তারা ক্রেডিট কার্ড রবং এজেন্ট ব্যাংকিংয়েরও ব্যবহার করতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ