মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান
advertisement
শেয়ারবাজার

ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৮০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অনুমোদিত বন্ডটি আইবিবিএল ৪র্থ (ফোর্থ) মুদারাবা রিডিমেবল, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ড।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ৭ বছর মেয়াদী এ বন্ডটির মুনাফার হার শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদী আমানতের সর্বোচ্চ হার এর গড়কে রেফারেন্স রেট হিসাবে বিবেচনা করে তার সাথে ২ শতাংশ মার্জিন যোগ করে ষান্মাসিক ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইসলামী ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

সর্বশেষ পাওয়া সংবাদ