বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (২৭ ডিসেম্বর) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৫ বারে ৮৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৬.৫২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৮০ পয়সা বা ৪.১৮ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস, মুন্নু সিরামিক, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, ডিজিআইসি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ