শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ৫.৪১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৭৪৭ বারে ২২ লাখ ৭৫ হাজার ৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৫.৩৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৩০ পয়সা বা ৪.৫২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স পোর্ট,সোনালী আঁশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ