রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শেয়ারবাজার

রানার অটোমোবাইলস পিএলসিএর এজিএম সম্পন্ন, ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতস্ফুর্তভাবে সম্পন্ন হয়েছে।

সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএম এ এটি অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন- সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতনকর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগন।

রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এর দিক নির্দেশনামূলক বক্তব্যবের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ