বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

ইউনাইটেড পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ টাকা ৮৫ পয়সা।

হিসাববছরের প্রথম ২ প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৮৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ২৩ পয়সা।

এই সম্পর্কিত আরো