শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে বিকন ফার্মা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৫ ফেব্রুয়ারী) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিকন ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ১৪ টাকা বা ৪.৫৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ২৯৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২৬৪ বারে ১ লাখ ৬৭ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৪.১৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৫৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ