শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

আল-মদিনা ফার্মার কিআইও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কিআইও অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৮৪৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মূলধন উত্তোলনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস।

আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।

বিএসইসির শর্ত অনুযায়ী, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ