শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

আবারও লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ১৩৭টির দর কমেছে, ১৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) কোম্পানিটির ৫৭ কোটি ৯২ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিট রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৮ লাখ ৩১ হাজার টাকার।
এবং ২৮ কোটি ১৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে বসুন্ধরা পেপার।
ইস্টার্ন হাউজিং লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ কোম্পানির লেনদেন বৃদ্দি পেয়েছে ২৭ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ কোম্পানির লেনদেন বৃদ্দি পেয়েছে ২৫ কোটি ৮৬ লাখ ১৪ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ