শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
শেয়ারবাজার

লাভেলো আইসক্রিমের মুনাফা বেড়েছে ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২২) ব্যবসায় মুনাফা বেড়েছে ১৫ শতাংশ। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ১০৬ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১ কোটি ২৬ লাখ ১৪ হাজার ২৫৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৮৪৯ টাকা বা ১৫ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৫ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ১৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ১.৪৮ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল .৯৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান ১৭ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ২৮৫ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৫ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ৭১০ টাকা। সে হিসেবে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান বেড়েছে ২ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৫৭৫ টাকা বা ১৫ শতাংশ।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৩ পয়সা। যা ৩০ জুন ২০২২ শেষে ছিল ১২ টাকা ৯০ পয়সা ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ