বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারের জায়গায় পার্ক নির্মাণ হবে সাগর-রুনি হত্যা : ২৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন জেএমআই হসপিটালের লভ্যাংশ ঘোষণা বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষণা
advertisement
শেয়ারবাজার

এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৫৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ১১ পয়সা।

আগামী ১৭ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ