রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৬টি কোম্পানির ১১ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৮১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে. ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৭ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ২৬৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮.৮৮ পয়েন্ট কমে ৫৪৩৩.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.০০ পয়েন্ট কমে ২০৯০.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৫৮ পয়েন্ট কমে ১০৭২.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে. লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, সোনালী আঁশ, ইসলামী ইন্সুরেন্স, এ্যাপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফার ইস্ট নিটিং, ওরিয়ন ফার্মা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কপারটেক, এমবিএল ১ম মি: ফান্ড, আরডি ফুড, গোল্ডেন সন, প্যাসিফিক ডেনিমস্, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নুরানী ডাইং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, রেনউইক যঞ্জেশ্বর, আইবিবিএল ২ন্ড পারপেটূয়াল মুদারাবা বন্ড, ১০ বছর মেয়াদী বিজিটিবি, ২০ বছর মেয়াদী বিজিটিবি, এপোলো ইস্পাত, ২০ বছর মেয়াদী বিজিটিবি ২৪/০৮/২০৩১, ১৫ বছর মেয়াদী বিজিটিবি ২৪/০৬/২০৩৫, এ্যাপেক্স ফুডস্।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬,৮৪১,০৭৯,৩০৬,২৩৮ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ