শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী ২৮ অক্টোবর ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা আরএকে সিরামিক্সের উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ২১তম মৃত্যুবার্ষিকী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ
advertisement
শেয়ারবাজার

বীকন ফার্মার ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দেবে।করপোরেট আইনজীবী

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। যা আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ১০ পয়সা।

অন্যদিকে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৯ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরে ছিল ৬ টাকা ৯৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৮৩ পয়সা।

আগামী ১৩ ডিসেম্বর সকাল ১১টায় বিএসইসির অনুমোদন সাপেক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ