মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Apex Tannery Ltd. ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
advertisement
শেয়ারবাজার

যৌথ উদ্যোগের প্রতিষ্ঠানে ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডে ৬০ কোটি টাকা অতিরিক্ত ইকুইটি বিনিয়োগ করবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডে ৬০০ মিলিয়ন টাকা বা ৬০ কোটি টাকা অতিরিক্ত ইকুইটি বিনিয়োগ করবে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এ অতিরিক্ত বিনিয়োগ সম্পন্ন করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ