রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির নাম ‘ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর পরিবর্তে ‘ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি’ (FAR Chemical & Textile Ind. PLC) করা হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পুঁজিবাজারে নতুন নাম ‘ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি’ হিসেবে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ