মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক
advertisement
শেয়ারবাজার

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানী উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ১০.০০% নগদ লভ্যাংশ অর্থাৎ ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ১ টাকা অনুমোদন করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান ডঃ খন্দকার শওকত হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন-কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী মোঃ সরোয়ার কামাল, এফসিএস, কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। 

সভায় কোম্পানীর চেয়ারম্যান ডঃ খন্দকার শওকত হোসেন আগামী দিনগুলোতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত। কোম্পানীর মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ২,১৯৬.০৮ মিলিয়ন টাকা এবং নীট সম্পদের শেয়ার প্রতি মূল্য ১৭.০৬ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ